Return Policy
আমরা চাই আমাদের সাথে আপনার কেনাকাটার অভিজ্ঞতাটি আনন্দদায়ক হোক। আমরা সবসময় সঠিক পণ্যটি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তবুও, যদি পণ্যটিতে কোনো ম্যানুফ্যাকচারিং ত্রুটি থাকে বা ভুল পণ্য ডেলিভারি করা হয়, তবে আমরা পণ্যটি পরিবর্তন (Exchange) বা ফেরত (Return) নেওয়ার সুবিধা দিচ্ছি।
যেসব ক্ষেত্রে রিটার্ন, এক্সচেঞ্জ, রিফান্ড বা ওয়ারেন্টি প্রযোজ্য হবে না
নিচের শর্তগুলোতে আমরা কোনো ধরণের অভিযোগ গ্রহণ করতে পারব না—
পণ্যটি ফিজিক্যাল ড্যামেজ বা পুড়ে গেলে।
যেকোনো ধরণের ডিজিটাল প্রোডাক্ট এবং সফটওয়্যার এর ক্ষেত্রে।
ক্লিয়ারেন্স সেল (Clearance Sale) এর পণ্যের ক্ষেত্রে।
পণ্যের ইনট্যাক্ট সিল বা স্টিকার ছেঁড়া বা নষ্ট থাকলে।
আন্ডারগার্মেন্টস বা অন্তর্বাস জাতীয় পণ্যের ক্ষেত্রে।
যেকোনো অ্যাক্সেসরিজ, চার্জার বা অ্যাডাপ্টার এর ক্ষেত্রে।
উপহার সামগ্রী (Gift Items) যা বিনামূল্যে দেওয়া হয়েছে।
পণ্যে কোনো স্ক্র্যাচ বা দাগ থাকলে।
পণ্যটি যদি পুনরায় বিক্রিযোগ্য (Resalable) অবস্থায় না থাকে।
পণ্যের সাথে থাকা কোনো অ্যাক্সেসরিজ, কাগজপত্র, বা বক্স হারিয়ে ফেললে।
যদি কোনো থার্ড-পার্টি অ্যাপ, সফটওয়্যার বা ডিভাইসের সাথে পণ্যটি সাপোর্ট না করে (Incompatible)।
পণ্য ফেরত পাঠানোর নিয়মাবলী
১. পণ্যটি ফেরত দেওয়ার সময় এর অরিজিনাল বক্স, ওয়ারেন্টি কার্ড, ম্যানুয়াল, অ্যাক্সেসরিজ, স্টিকার, লেবেল এবং গিফট আইটেম সহ সবকিছু অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে।
২. পণ্যের বক্সে বা গায়ে সরাসরি কোনো টেপ বা স্টিকার লাগানো যাবে না। একটি আলাদা বক্সে বা প্যাকেটে ভরে পাঠাতে হবে।
৩. পণ্যটি আমাদের অফিসে সরাসরি নিয়ে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের কাছে পাঠানোর সময় কুরিয়ার চার্জ আপনাকে অগ্রিম পরিশোধ করতে হবে।