Terms & Condition
সেকশন ১: সাধারণ শর্তাবলী (প্রোডাক্ট প্রাইস এবং স্টক)
যেকোনো প্রোডাক্টের মূল্য এবং প্রাপ্যতা (Availability) সম্পূর্ণরুপে স্টকের ওপর নির্ভরশীল।
স্টক প্রাপ্যতা: অর্ডার করার পর যদি কোনো প্রোডাক্ট স্টক না থাকে বা আউট অফ স্টক হয়ে যায়, তবে আমরা যত দ্রুত সম্ভব আপনাকে অবহিত করব। এক্ষেত্রে আমরা আপনাকে সমমানের বিকল্প প্রোডাক্ট অফার করতে পারি অথবা আপনার অগ্রিম পেমেন্ট থাকলে তা আমাদের 'রিফান্ড পলিসি' অনুযায়ী ফেরত প্রদান করা হবে।
অর্ডার পরিবর্তন/বাতিল: অনাকাঙ্ক্ষিত কোনো কারণ, যেমন- সাপ্লাই চেইন সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ বা বৈশ্বিক পরিস্থিতির কারণে অর্ডার কনফার্ম করার পরেও আমরা তা বাতিল বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করি।
মূল্য পরিবর্তন: কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই প্রোডাক্টের মূল্য পরিবর্তনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। অর্ডারের পরে মূল্য পরিবর্তন হলে ডেলিভারির আগেই আপনাকে জানানো হবে; তখন আপনি চাইলে অর্ডারটি গ্রহণ বা বাতিল করতে পারেন।
সেকশন ২: প্রোডাক্ট এবং উপস্থাপনা
আমাদের সকল প্রোডাক্ট অনলাইনে প্রদর্শিত এবং সহজলভ্য।
রঙ ও ধরণ: আমরা সর্বোচ্চ চেষ্টা করি ওয়েবসাইটের ছবি ও বর্ণনায় প্রোডাক্টের সঠিক রঙ ও সাইজ তুলে ধরতে। তবে আপনার ডিভাইসের ডিসপ্লে সেটিংস, রেজুলেশন বা লাইটিং-এর কারণে ছবির সাথে বাস্তবের পণ্যের রঙের সামান্য পার্থক্য হতে পারে, যার নিশ্চয়তা আমরা প্রদান করি না।
রিটার্ন: কোনো প্রোডাক্ট ওয়েবসাইটের বর্ণনার সাথে না মিললে, আপনি অব্যবহৃত অবস্থায় আমাদের 'Return and Replacement Policy' অনুযায়ী তা ফেরত দিতে পারেন।
সেকশন ৩: বিলিং এবং একাউন্ট তথ্যের নির্ভুলতা
একটি সুষ্ঠু সেবার স্বার্থে সঠিক তথ্য প্রদান করা একান্ত কাম্য।
সঠিক তথ্য: অর্ডার প্লেস করার সময় আপনার নাম, ঠিকানা, কন্টাক্ট নম্বর এবং পেমেন্ট ডিটেইলস সঠিকভাবে প্রদান করতে হবে। কোনো ভুল তথ্যের কারণে ডেলিভারি বিলম্বিত বা বাতিল হলে তার দায়ভার গ্রাহককে বহন করতে হবে।
অর্ডার বাতিলকরণ: আমরা যেকোনো অর্ডার গ্রহণ বা বাতিল করার, অথবা পণ্যের পরিমাণ সীমিত করার অধিকার রাখি। বিশেষ করে রিসেলার, ডিলার বা ডিস্ট্রিবিউটরদের ক্ষেত্রে কর্তৃপক্ষের বিচার বিবেচনায় অর্ডার বাতিল হতে পারে।
একাধিক একাউন্ট: একজন গ্রাহক একটির বেশি একাউন্ট খুলতে পারবেন না। একাধিক একাউন্ট ব্যবহার করে অফার বা ডিসকাউন্ট গ্রহণের চেষ্টা করলে অর্ডার বাতিলসহ একাউন্ট সাসপেন্ড করা হতে পারে।
ভুল তথ্য এবং ত্রুটি সংশোধন
ওয়েবসাইটে অনিচ্ছাকৃতভাবে টাইপিং ভুল, মূল্যের অসামঞ্জস্যতা বা ভুল তথ্য থাকতে পারে।
সংশোধন: আমরা যেকোনো সময় কোনো ভুল তথ্য সংশোধন করার অধিকার রাখি।
অস্বাভাবিক মূল্য: সিস্টেম এররের কারণে যদি কোনো পণ্যের দাম অস্বাভাবিকভাবে কম প্রদর্শিত হয় (যেমন: ১২০০ টাকার পণ্য ১২ টাকায়), তবে সেই অর্ডারের পেমেন্ট করা থাকলেও তা বাতিল করে রিফান্ড করার অধিকার আমরা সংরক্ষণ করি।
সেকশন ৪ : অর্ডার বাতিলকরণ (কর্তৃপক্ষ দ্বারা)
আমরা সবসময় অথেনটিক প্রোডাক্ট নিশ্চিত করার চেষ্টা করি।
কোয়ালিটি চেক: শিপিংয়ের আগে কোয়ালিটি চেকে কোনো ত্রুটি ধরা পড়লে বা প্রোডাক্টটি বিক্রয়যোগ্য না মনে হলে অর্ডারটি বাতিল করা হতে পারে।
ইনভেন্টরি সমস্যা: টেকনিক্যাল সমস্যা বা ইনভেন্টরি আপডেটের অভাবে স্টক না থাকলেও অর্ডার প্লেস হতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে অর্ডারটি বাতিল করে রিফান্ড প্রসেস করা হবে।